শিগগিরই ভুটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রেফারেন্টিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) চুক্তি সই হবে বলে আশার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে গতকাল ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল সাক্ষাৎ করেন। সাক্ষাত্কালে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।
সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ভুটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়।