মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দল।
সেখানে দলটির পক্ষে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ অনেক নেতাকর্মী।