মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় ১ লাখ টাকা চাঁদা না দেয়ায় সারওয়ার জাহান উজ্জল (৪৫) নামে এক ব্যক্তিকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাজু মেম্বার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল দুপুর ১২টার দিকে মহাসড়কসংলগ্ন উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

আরও