সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

রোববার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বেতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা–যশোর মহাসড়কে ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় অসিম কুমার দাশ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কুশখালী গ্রামের গুরু পদ দাশের ছেলে।

রোববার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বেতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাতক্ষীরা অভিমুখে চলা একটি ইঞ্জিনচালিত ট্রলি হঠাৎ চেচিস ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রলিটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অসিম কুমার দাশের মৃত্যু হয় ও চালক গুরুতর আহত হন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মো. ফারুক আলী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও