সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে বগুড়ায় একটি কোচিং সেন্টারের চার শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা শহরের জলেশ্বরীতলা সানলিট আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও নাছিম রেজা। জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। এর আগে বুধবার ওই এলাকায় ছয়টি কোচিং সেন্টার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এ
আদালত পরিচালনা করেন।