নেত্রকোনায় শুক্রবার মারা যাওয়া ব্যক্তির করোনা সংক্রমণ ছিল

নেত্রকোনার মোহনগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পাওয়া ৯০টি নমুনা পরীক্ষার ফলাফলে মারা যাওয়া গৌরাঙ্গ পাল নামে ওই ব্যক্তি ছাড়াও আরো এক যুবকের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

মৃত গৌরাঙ্গ পাল মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। মোহনগঞ্জ পৌরসভার রাউতপাড়া এলাকায় ৮ মে শুক্রবার রাত ১০টার দিকে গৌরাঙ্গ পালের (৪৫) মৃত্যু হয়। 

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবীর সরকার জানান, গৌরাঙ্গ পাল সিলেটসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল। তিনি গত ৭ মে বৃহস্পতিবার উপজেলার গাগলাজুর গ্রামের বাড়ী থেকে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ হাসপাতালে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে তাকে দেখার পর করোনারোগী সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন। পরে গৌরাঙ্গ মোহনগঞ্জ পৌরসভার রাউতপাড়া এলাকায় তার ভাগনের বাসায় চলে যান। শুক্রবার রাতে সেখানেই তিনি মারা যান।

খবর পেয়ে শনিবার সকালে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্যরা ভাগনের বাসায় অবস্থানরত চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

নেত্রকোনা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে ৯০টি নমুনা পরীক্ষার ফলাফলে শনাক্তকৃত ২ জনের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মোহনগঞ্জের গৌরাঙ্গ পাল। অন্যজন আটপাড়া উপজেলায় গোয়াতলা গ্রামের ৩২ বছর বয়সের এক ব্যক্তি। জেলায় এ পর্যন্ত শনাক্তকৃত সর্বমোট ৮৭ জন। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ জন।

আরও