সিরাজগঞ্জ জজ আদালতে পুরনো দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ মো. নাসিরুল হক, ট্রাইব্যুনাল-২-এর বিচারক সালমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার প্রমুখ। এর আগে প্রধান অতিথি আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।