দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী

দালালের মাধ্যমে পাচার হওয়া ১০ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারত। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। ফিরে আসা বাংলাদেশীরা হলেন নড়াইলের পেরবিষ্ণুপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা (৪০), একই গ্রামের মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ রাজু শেখ (৩৫), আল-আমিন মিয়া (৩২) ও তার স্ত্রী কুলসুম বেগম (২৩), দুই ছেলে রিফাত মিয়া (৪) ও সিফাত

দালালের মাধ্যমে পাচার হওয়া ১০ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারত। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। ফিরে আসা বাংলাদেশীরা হলেন নড়াইলের পেরবিষ্ণুপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা (৪০), একই গ্রামের মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ রাজু শেখ (৩৫), আল-আমিন মিয়া (৩২) ও তার স্ত্রী কুলসুম বেগম (২৩), দুই ছেলে রিফাত মিয়া (৪) ও সিফাত মিয়া (৬) এবং তার ভাই আহাদ মিয়া (৩০)। এছাড়া নারায়ণগঞ্জের ছনপাড়ার আবুল কাসেমের মেয়ে সুমি আক্তার কাজলী (২৫) ও তার নবজাতক শিশু এবং একই এলাকার মো. কদর আলীর মেয়ে সাজিদা খাতুন (২৪)।

আল-আমিন মিয়া জানান, উচ্চ বেতনে চাকরির আশায় উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ধর্মনগরে যান তারা। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধড়া পড়েন। পরে তাদের নিয়ে যাওয়া হয় থানায়। সেখান থেকে তাদের জেলহাজতে পাঠানো হয়। ছয় মাস কারাভোগের পর তাদের নেয়া হয় ভারতের নরসিংহগড় সেফহোমে। দীর্ঘ দুই বছর কারাগার ও সেফহোমে থাকার পর তারা দেশে ফিরেছেন।

ত্রিপুরার বাংলাদেশ হাইকমিশনের কস্যুলেট মো. ওমর শরিফ জানান, দালালের মাধ্যমে চাকরির প্রত্যাশায় তারা ভারতের গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা গ্রেফতার হন। দেশটিতে এমন আরো অনেক বাংলাদেশী রয়েছেন। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

আরও