দুর্গাপূজায় সারা দেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাতে নিয়োজিত রয়েছে ৪৩০ প্লাটুন সদস্য। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা ও রাজধানী ঢাকাসহ সারা দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাতে নিয়োজিত রয়েছে ৪৩০ প্লাটুন সদস্য। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবির জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির নিরাপত্তাধীন মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি আর সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ। বাইরের পূজামণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরও