চুয়াডাঙ্গায় আন্দোলনকারীদের বিক্ষোভ, হামলার অভিযোগ

এক দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শন করতে গেলে বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

এক দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শন করতে গেলে বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।


এদিকে পরিস্থিতি বিবেচনায় দিনব্যাপী জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।


রোববার (৪ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।


একই সময় জেলা শহরের কোর্টমোড় এলাকাতে বিক্ষোভ করতে গেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ সময় তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়।


শহরের হাসপাতাল সড়কে সনো ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালালে সেখানে ৩ জন আহত হন বলেও অভিযোগ উঠেছে।


এছাড়া দর্শনা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডে জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বোমা বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।


জেলার বদরগঞ্জ, জীবননগর ও আলমডাঙ্গাতেও সড়কে নামে আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে জেলাজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আরও