জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে বরগুনার তালতলীতে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পিপীলিকার পাঠশালা, বিডি ক্লিন-তালতলী ও নিদ্রা পর্যটন উদ্যোক্তা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত থেকে শুরু হয়ে সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর সৈকতে গিয়ে শেষ হয় পদযাত্রা। বক্তারা বলেন, সব ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। জলবায়ু ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে।