মানিকগঞ্জ সদরের হাটিপাড়ায় বৃহস্পতিবার রাতে আতিকা (৮) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছে সন্দেহভাজন দুজন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুদিন পর শুক্রবার দুপুরে নিশাত (৬) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় নিশাত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।