গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই তার পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেয়া হয়েছে। কিছু কেন্দ্রে স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। নির্বাচনের দিন তিনি নিজ কেন্দ্রে ভোট দেয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেয়ার বিষয়টি ফোন করে জানায় কর্মীরা।
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সুপরিকল্পিতভাবে তাকে পরাজিত করা হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ ও ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান ধানের শীষের প্রার্থী।
সংবাদ সম্মেলনের গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।