শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেয়া হয়েছে। এ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ দেখা যাচ্ছে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, উত্তরাসহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেয়া হয়েছে। এ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ দেখা যাচ্ছে।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধে অংশ নেন।

এসময় সায়েন্স ল্যাব থেকে মিরপুর রোডে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। একঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভের সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে, বিক্ষোভকারী শিক্ষার্থীরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তোরণ অতিক্রম করে পলাশী মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে শিক্ষা বোর্ড ভবন ঘেরাও করেন।

আরও