জাল ধ্বংস

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যর ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে।

গতকাল মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ধ্বংস করা এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারদর প্রায় আড়াই লাখ টাকা। মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরও