এতে গতকাল সকাল থেকে জাহাজের বিভিন্ন ধরনের মনোহারি পণ্য আড়তে ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে আছে।
ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা জানান, বর্তমানে তারা দৈনিক ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে থাকে মাত্র ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এ আয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে তোলার জন্য (আমদানি) ১০ টাকা আর ডেলিভারির জন্য ১২ টাকা হারে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। প্রায় নয় মাস ধরে তারা এ দাবি জানিয়ে আসছেন। তবে স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত রেখেছিলেন। দাবি পূরণ না হওয়ায় আবারো ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
এদিকে ধর্মঘটের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।
দ্রুত সমস্যার সমাধান না হলে পণ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।