দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞা উপজেলার মো. নুরুল হুদা ছুট্টু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে ওই দেশের প্রিটোরিয়া শহর এলাকায় এ ঘটনা ঘটে। ছুট্টু বৈঠারপাড় গ্রামের আবুল কালামের সন্তান।

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞা উপজেলার মো. নুরুল হুদা ছুট্টু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে ওই দেশের প্রিটোরিয়া শহর এলাকায় ঘটনা ঘটে। ছুট্টু বৈঠারপাড় গ্রামের আবুল কালামের সন্তান।

নিহতের পিতা আবুল কালাম বলেন, নয় বছর আগে রোজগারের জন্য ছেলেকে দক্ষিণ আফ্রিকায় পাঠান। ছুট্টু সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করত। পরে নিজেই একটি দোকান দেন। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে লুটপাট শুরু করে। এক পর্যায়ে ছুট্টু বাধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ব চন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান বলেন, ছুট্টু নিহত হওয়ার বিষয়টি আমি শুনেছি। তার পিতা জায়গাজমি বিক্রি করে তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও