বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে কাভার্ডভ্যানের চাপায় হাফিজ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফিজ ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানিয়েছেন, হাফিজ মোটরসাইকেলে করে ফকিরহাট থেকে নিজের বাড়ি বারাশিয়ার দিকে যাচ্ছিলেন।

ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী জানান, বিপরীত দিক থেকে আসা ঢাকা-খুলনা কাভার্ডভ্যানটি হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি কাটাখালি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

আরও