নারায়ণগঞ্জে বাড়ির তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ১৫ ও ১১ বছর বয়সী দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির তত্ত্বাবধায়ক কাম দারোয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত আবু বক্করকে (৪৫) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আবু বক্কর কান্দাপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীরের বাড়ির দেখাশোনা করতেন। একই এলাকার হওয়ায় ওই দুই কিশোরী তাকে নানা বলে ডাকে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই দুই কিশোরীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ১৫ ও ১১ বছর বয়সী দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির তত্ত্বাবধায়ক কাম দারোয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত আবু বক্করকে (৪৫) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

আবু বক্কর কান্দাপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীরের বাড়ির দেখাশোনা করতেন। একই এলাকার হওয়ায় ওই দুই কিশোরী তাকে নানা বলে ডাকে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই দুই কিশোরীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, এ ঘটনা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ধর্ষণের শিকার দুই বোনের বরাত দিয়ে ওসি আরো জানান, গত ৫ অক্টোবর রাতে দুই বোন তার বাবার সাথে বাদানুবাদ করে বাসা থেকে বের হয়ে যায়। খালার বাড়ি যাওয়ার পথে আবু বক্করের সঙ্গে তাদের দেখা হয়। তিনি কৌশলে ওই দুই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে একটি ঘরে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে একে একে দুই বোনকে ধর্ষণ সকালে পালিয়ে যান।

তিনি আরো জানান, গত ৫ অক্টোবর ধর্ষণের পর আবু বক্কর নোয়াখালীর সেনপাড়ায় নিজ গ্রামের বাড়িতে চলে যান। গতকাল ফিরে এলে ওই দুই কিশোরীর স্বজনরা তাকে আটকে রেখে জিজ্ঞেস করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। তারপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

আরও