টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আট নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।