জয়পুরহাটে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৫

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাটে ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও মেসিট্রাক্টরের সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার বাসিন্দা একরাম আলীর ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন— সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে ভাদসার দুর্গাদহ বাজারের দিকে যাচ্ছিল। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এরপর ট্রাকটি সামনে থেকে আসা একটি মেসিট্রাক্টরকেও ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইদ্রিস আলী মারা যান। পরে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মেসিট্রাক্টরটি হেফাজতে নেয়। তবে চালক ও সহকারীকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও