জাবিতে কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ও তায়কোয়ান্দো প্রশিক্ষণের প্রস্তাব

প্রতিনিধিদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা জানান। তিনি এমন ধরনের উদ্যোগ নেয়ার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ দেন। একই সঙ্গে প্রস্তাবিত দুটি অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যুব বিনিময় জলবায়ু বিষয়ক কর্মসূচি উপস্থাপন ও কোরীয় আত্মরক্ষা কলা প্রশিক্ষণের কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিদলটি এ প্রস্তাব দিয়েছে।

সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সদস্য ইও জিইয়ন ও লিম বঙ ট্যাক যুব নেতৃত্ব ও আত্মরক্ষা কলা বিষয়ে মতামত বিনিময় করেন। এ সময় আগামী ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরিয়া-বাংলাদেশ যুব বিনিময় জলবায়ু বিষয়ক প্রকল্প উপস্থাপনের আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি ২০২৭ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আত্মরক্ষা কৌশলের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রস্তাবও দেয়া হয়।

প্রতিনিধিদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা জানান। তিনি এমন ধরনের উদ্যোগ নেয়ার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ দেন। একই সঙ্গে প্রস্তাবিত দুটি অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ড. খন্দকার মো. শরিফুল হুদা, শারীরিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও