পাহাড় কাটার দায়ে বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।

আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুনানি শেষে গতকাল জরিমানার এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বণিক বার্তাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার সত্যতা মিলেছে। তাই আইন অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদন ব্যতীত আর কোনো রকম পাহাড় না কাটার নির্দেশ দেয়া হয়েছে বিপিসিকে।’

আরও