বরিশালে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তর বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তর বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বরিশাল নগরীর বটতলা চৌরাস্তা এলাকায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সড়ক অবরোধ করেন। প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে তিন বছরে রূপান্তরের কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরও