সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ৭ দস্যুর আত্মসমর্পণ

সংবাদ ব্রিফিংয়ে কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদারসহ সাত সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলার সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় তারা আত্মসমর্পণ করেন।

সংবাদ ব্রিফিংয়ে কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

কোস্ট গার্ড জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি থেকে পরিচালিত অভিযানে ২৬টি আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি বেতার যন্ত্র উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২১ দস্যুকে আটক এবং জিম্মি থাকা ২০ জনকে উদ্ধার করা হয়েছে।

বাহিনীটি জানায়, সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলমান থাকবে। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেয়া হলেও অপরাধ চালিয়ে গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও