নেত্রকোনা পৌর শহরের কৃষিফার্ম এলাকা থেকে আমিনুল ইসলাম নামের (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আমিনুল জেলার পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল তার বন্ধুদের নিয়ে কুরপাড়ের মামার বাসা থেকে বের হন। রাতে বাসায় ফেরেননি তিনি। গতকাল সকালে শহরের কৃষিফার্ম এলাকার ভেতরে একটি গাছের নিচে আমিনুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর
দেয়। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।