বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যানের যাত্রী রিফা খাতুন (২৬) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিফা খাতুন শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, রিফা খাতুন তিন বছরের ছেলেকে নিয়ে অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। কৈগাড়ী মোড়ে পৌঁছলে দ্রুতগতির একটি মোটরসাইকেল অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গেলে রিফা খাতুন ও তার ছেলে ইউসুফ আলী গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেল চালকেরও পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিফা খাতুনের মৃত্যু হয়। তার ছেলে ইউসুফ আলী সুস্থ আছে।

আরও