বন্যপ্রাণী রক্ষায় রাঙ্গামাটিতে পথসভা

বন্যপ্রাণী সংরক্ষণে রাঙ্গামাটিতে সচেতনতামূলক শোভাযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী সংরক্ষণে রাঙ্গামাটিতে সচেতনতামূলক শোভাযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করেছে বন বিভাগ। গতকাল বেলা ১১টার দিকে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা ও পথসভা শুরু হয়। পথসভায় বন বিভাগের কর্মকর্তারা সাধারণ মানুষকে বন্যপ্রাণীর প্রতি মানবিক আচরণ দেখানোর আহ্বান জানান। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সবার ভূমিকা রাখা জরুরি বলে মনে করেন তারা। শোভাযাত্রাটি বন সংরক্ষক রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও