সুন্দরবনে আগুনে পুড়ল ৩ শতক বনভূমি

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে আগুন লাগার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় তিন শতক বন ভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে আগুন লাগার প্রায় সাড়ে ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় তিন শতক বন ভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজি সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোঁয়ার কুণ্ডলী দেখে আমাকে জানান। পরে আমি সিপিজি সদস্য, স্থানীয় লোক বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হই। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ির এক কিলোমিটার ভেতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রায় ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেড়-দুই ফুট উঁচু পাতার স্তর তৈরি হয়েছে। ফলে মাঝেমধ্যে আগুন জ্বলে উঠছে। ঝুটের কারখানায় আগুন লাগলে যেমন পরিস্থিতি সৃষ্টি হয় তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ আরো বলেন, দুপুরের দিকে কিছু উশৃঙ্খল ছেলেমেয়ে বনের মধ্যে প্রবেশ করেছিল। ধারণা করছি, তাদের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও