সরকারি দল না করলে চাকরি পাওয়া যায় না : জিএম কাদের

সরকারি দল না করলে বর্তমানে চাকরি পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। তিনি বলেন, বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়ে যাচ্ছে। বৈষম্যের কারণে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে। সরকারি দল না করলে চাকরি বা ব্যবসা করা যায় না।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের শিক্ষা ও চিকিৎসার মান কমে যাচ্ছে। এখন বিদ্যালয়গুলোতে বড় বড় ভবন এবং আধুনিক ল্যাব হচ্ছে। কিন্তু মানসম্মত শিক্ষা নেই। যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ হচ্ছে না। জিপিএ বাড়ছে, কিন্তু সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে শিক্ষার মান বাড়ছে না। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পদক্ষেপ নেই। ফলে, শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে।

তিনি বলেন, ‘আমরা আইনের শাসন চাই। আমরা ন্যায়বিচার-ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশের মানুষের সম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। বৈষম্যের কারণে একটি অসম রাষ্ট্র তৈরি হচ্ছে। এমন একটি দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। মানুষে-মানুষে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী।’

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু,  নুরুন্নাহার বেগম, খন্দকার দেলোয়ার জালালী, মো. হাবিবুল্লাহ ফকির, রাজিব কান্তি গুহ, জিএম রাজুসহ প্রমুখ।

আরও