চট্টগ্রামে ট্যাংকার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এ জ্বালানি জব্দ করা হয়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও