সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি পৌরসভার দৈলেরবাগ গ্রামে। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট পর খুঁজে বিকাল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাঁতার শেখার সময় পানিতে ডুবে ইসরাত জাহান রুবাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পৌরসভার দৈলেরবাগ এলাকায় বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি পৌরসভার দৈলেরবাগ গ্রামে। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট পর খুঁজে বিকাল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশের বিলে সাঁতার শিখতে গিয়েছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি সম্পর্কে তারা অবগত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

আরও