টাঙ্গাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী-ছাত্র সমাজের সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে একই স্থান কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের সমাজের সমাবেশ আহ্বান কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম সই করা এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। এর ফলে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই স্থানে কেউ সভা ও সমাবেশ করতে পারবেন না।

জানা গেছে, আগামীকাল রোববার বাসাইলের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ডাক দেয়া হয়েছে।

এর মধ্যে গত ১ সেপ্টেম্বর লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল। এ সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

অন্যদিকে ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করে রনি মিয়া নামের এক ব্যক্তি। তবে সমাবেশে অতিথি হিসেবে কে থাকবেন বিষয়টি বলা হয়নি।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে ওই স্থানে কেউ সভা ও সমাবেশ করতে পারবেন না। যে কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও