বরিশালে ছাত্রীদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। গতকাল বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হওয়া মতবিনিময়ে বিভিন্ন ধরনের শিক্ষণীয় সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়েছে। সময় উপস্থিত ছিলেন বিএমপির উপপুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ ছালমা বেগম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসাইনসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

আরও