৩ মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করতে চায় বিএসসিএল

আলোচনা সভায় বিএসসিএলের পক্ষ থেকে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সেবা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং গ্রাউন্ড স্টেশন সুবিধাসহ কোম্পানির বিভিন্ন সক্ষমতার কথা জানানো হয়। এ সময় স্টারলিংকের বিজনেস মডেল ও পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কাজের বর্ণনা দেন রেবেকা স্লিক হান্টার।

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে ইলন মাস্কের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা ‘‌স্টারলিংক’ চালু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

রোববার (১৬ মার্চ) স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং ও মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক রেবেকা স্লিক হান্টারের সঙ্গে এক আলোচনা সভায় এ আহ্বান জানান বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।

আলোচনা সভায় বিএসসিএলের পক্ষ থেকে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সেবা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং গ্রাউন্ড স্টেশন সুবিধাসহ কোম্পানির বিভিন্ন সক্ষমতার কথা জানানো হয়। এ সময় স্টারলিংকের বিজনেস মডেল ও পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কাজের বর্ণনা দেন রেবেকা স্লিক হান্টার।

আলোচনা সভা শেষে ড. ইমাদুর রহমান বলেন, ৯০ দিনের মধ্যে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কীভাবে চালু করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড কোন কোন ক্ষেত্রে স্টারলিংকের সঙ্গে কোলাবোরেশন করতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন, তাই শিগগিরই পরবর্তী মিটিং হতে পারে।

আলোচনা সভায় বিএসসিএলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও