ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও