মাদারীপুরে পিঠা উৎসব

মাদারীপুরের শিবচরে অবস্থিত নন্দকুমার মডেল ইনস্টিটিউটে গতকাল দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মাদারীপুরের শিবচরে অবস্থিত নন্দকুমার মডেল ইনস্টিটিউটে গতকাল দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এদিন সকালে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মামুন। বিদ্যালয় প্রাঙ্গণে আটটি স্টলে দেখা মেলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা, কাঁটা পিঠা, ঝুরি, পাটিসাপটা, ঠোস পিটা, চিতই, সইপিঠাসহ বাহারি রকমের পিঠা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য, সংগীত ও কবিতা-আবৃত্তিতে অংশ নেয় শিক্ষার্থীরা। গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজন দেখতে ভিড় করে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।

আরও