মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলের সন্তোষে একটি মহল কর্তৃক সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে টাঙ্গাইল শহরে সন্তোষ বাজারে মওলানা ভাসানী প্রতিষ্ঠিত পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর সন্তোষের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাসরত খান ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।