সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বক্তারা বলেন, ‘রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এ রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে সেটা যেন অসাম্প্রদায়িক হয়। রাষ্ট্র যেন মানবিক হয়। এখানে সব শ্রেণী-পেশার মানুষের সমান মৌলিক অধিকার থাকবে।’