সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুন ঘোনা গ্রামের শেখ ইমান হোসেনের মেয়ে।
মৃত শিশুর চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায় পরিবারের লোকজনের অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।