গতকাল বানরটিকে প্রাথমিক চিকিৎসার পর অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বরকল বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ‘সকালে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বানরটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বানরটিকে সুস্থ মনে হওয়ায় দুপুরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।’