দেশের বাজারে বাড়ল স্বর্ণ ও রৌপ্যের দাম

এর আগে গতকাল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা

দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অন্যদিকে ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এক বিজ্ঞপ্তিতে আজ সকালে এসব তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ ও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গতকাল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে দাম ৩৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। অন্যদিকে গত বছর মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

বাজুস আরো জানিয়েছে, রৌপ্যের দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ক্ষেত্রে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৬০৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৩৭ দফা রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বেড়েছে ২০ দফা ও কমেছে ১৭ দফা। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল ৩ বার।

আরও