দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

আজ মঙ্গলবার বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতিপত্র জমা দেননি বলেও জানান।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, 'এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না। পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমাদের রাজনৈতিক যে সরকার আসবে তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করছি। তাদের যে সহযোগিতা প্রয়োজন আমরা সেটাই করব। তারা যাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তারা যেন তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে।

তিনি আরো বলেন, 'ধারাবাহিকতা বজায় রাখার একটি বিশেষ অনুরোধ থাকবে। যেহেতু, এটি একটি জাতির বিশ্ববিদ্যালয়, কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না। বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত যেন কোনো ব্যক্তির ওপর নির্ভর না করে। সেটার জন্যই আমার একাধিক বক্তব্য ছিল যে, আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ, আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি যেন দেয়া হয়। এর মধ্যে হঠাৎ করে কোনো শূন্যতা যেন সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমাকে যদি অনুরোধ করা হয় আমি তা বিবেচনা করতে পারি।'

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট উপাচার্য পদে নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

আরও