গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। সম্প্রতি তরকারি ফেলে দেয়ার অপরাধে গৃহকর্মীর গায়ে গরম কড়াইয়ের ছ্যাঁকাসহ নৃশংস অত্যাচার করেন তারা। এ দৃশ্য দেখে স্থানীয়রা ‘৯৯৯’-এ কল দিয়ে গৃহকর্মীরকে উদ্ধার করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

আরও