জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।
যে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেতে চিঠি দেয়া হয়েছে তারা হলেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, আ ক ম মোজাম্মেল হক ও তারিক আহমেদ সিদ্দিকী।
এ সময় মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেন, এ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপি বরাবর আমরা চিঠি দিয়েছি।
- বাসস