'আমাদের আসল সংগ্রাম এখনো বাকি', দেশে ফিরলেন শহিদুল আলম

'আমাদের মতো আরো হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

ইসরায়েল থেকে মুক্ত হয়ে আজ (১১ অক্টোবর) ভোরে ঢাকায় ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। মিডিয়া প্রতিষ্ঠান দৃক সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে এ কথা জানিয়েছে।

সেই পোস্ট অনুসারে দেশে ফিরে শহিদুল আলম বলেছেন, ‘বাংলাদেশের মানুষের ভালবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে, গাজার মানুষ এখনো মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের ওপর এখনো নির্যাতন চলছে। সেটা যতক্ষণ না শেষ হয়, আমাদের কাজ কিন্তু শেষ হয়নি।

সারা পৃথিবী থেকে বাংলাদেশীরা যেভাবে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, বাংলাদেশ সরকার ও টার্কিশ সরকার যেভাবে সাহায্য করেছেন - সবাইকে ধন্যবাদ জানাই।'

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানানো হয়। ছবি- দৃক

তিনি আরো বলেন, 'আমি যেতে পেরেছি, অনেকে পারেনি। অনেকে যেতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের মতো আরো হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

আরও