পরিচয় জানা যায়নি

বগুড়ায় বিকল ট্রাকে পেছন থেকে অপর ট্রাকের ধাক্কা, নিহত তিন

বগুড়ায় বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সকাল ৮টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। সকাল ৮টার দিকে একই দিকের আরেকটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে।

আরও