গাংনীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু

দুপুরে মোটরসাইকেলে সাহেবনগর থেকে বাড়িতে ফিরছিলেন রানা। তালতলা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন রানা। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুরের গাংনীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বাড়ি ফেরার পথে সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রানা আহম্মেদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে মোটরসাইকেলে সাহেবনগর থেকে বাড়িতে ফিরছিলেন রানা। তালতলা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন রানা। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও