মেহেরপুরে প্রধান বিচাপতি

মামলাজট নিরসনে নতুন বিচারক নিয়োগ চলছে

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা। এজন্য নতুন বিচারক নিয়োগের কার্যক্রম চলছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা। এজন্য নতুন বিচারক নিয়োগের কার্যক্রম চলছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা জানান প্রধান বিচারপতি। এ সময় আরো বলেন, সংখ্যায় কম হওয়া সত্ত্বেও বিচারকরা তাদের সাধ্যমতো মামলাজট কমানোর চেষ্টা করছেন।

প্রধান বিচারপতি বলেন, দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। এ সংখ্যা একবারেই কম। এরই মধ্যে ১০২ জন বিচারক নিয়োগের কাজ চলছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। এছাড়া আরো ১০০ জন বিচারক নেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আদালতে আগত বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, জেলায় জেলায় ‘‌ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ন্যায়কুঞ্জ নির্মাণে জেলায় জেলায় ৫০ লাখ টাকা করে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তোফায়েল হাসান, মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েলসহ জেলার অন্যান্য আইনজীবীরা।

আরও