নেত্রকোনায় খালেকদাদ চৌধুরীর স্মরণসভা

খালেকদাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্য ও প্রবন্ধচর্চা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তার জীবন ও সাহিত্যকর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত লেখক খালেকদাদ চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ-এর সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার।

সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক, লেখক ও কবি তানভীর জাহান চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, খালেকদাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্য ও প্রবন্ধচর্চা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তার জীবন ও সাহিত্যকর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও